জীবন ও চরিত্র গঠন বান্ডেল

লেখক: মাওলানা মুহাম্মদ আসলাম শেখপুরী

প্রকাশনী: Ihdah Publication

বিষয়: আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা

জীবন ও চরিত্র গঠন বান্ডেল বইয়ের প্রচ্ছদ

এই বই দুটো কেনো হাজারো পাঠকের পছন্দের শীর্ষে সেটা বলার আগে একটা নির্মম বাস্তবতা তুলে ধরা যাক আমরা কুরআন সম্পর্কে অনেক কিছু জানি, শুনেছি… কিন্তু কতজন মানুষ আছি যারা অন্তত একটি সূরার গভীরে গিয়ে কুরআনকে বুঝেছি? এই সংখ্যাটা খুবই নগণ্য আর অন্তরের রোগ কিংবা চরিত্র এইসব নিয়ে আমাদের প্রচণ্ড সচেতনার অভাব রয়েছে যা আমাদের ইমান এবং আমলের জন্য সবচেয়ে বড় হুমকি। '' সূরা আম্বিয়ার আলোকে জীবন পরিচালনা" বইটির নাম এমন হওয়ার পেছনে রয়েছে বিশেষ তাৎপর্য। পবিত্র কুরআনের ২১তম সূরা হলো সূরা আল-আম্বিয়া যার অর্থ: নবীগণ নবীদের আদর্শ ও ইতিহাস নিয়ে এর থেকে ভালো প্রামাণ্য দলিল আর নেই। এতে ধারাবাহিকভাবে ১৬ জন নবীর ) সংগ্রামী জীবন, ইবাদত ও তাদের পরীক্ষার কথা আলোচনা করা হয়েছে। এই বইটি আমাদের শেখায় কীভাবে কঠিন সময়, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার মধ্যে ভেঙে না পড়ে, আল্লাহর উপর ভরসা রেখে কঠিন বিপর্যয়ের মাঝে এগিয়ে যেতে হয় যেভাবে নবীগণ আল্লাহর সাহায্য পেয়েছিলেন আর এই বইটি (কুরআন-হাদিসের আলোকে যেভাবে করবেন চরিত্র সংশোধন) আপনাকে শেখাবে কীভাবে রাগ, অহংকার, হিংসা এবং বিভিন্ন ভুল অভ্যাস থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে নিজেকে সংশোধন করা যায়। কারণ একজন মানুষের প্রকৃত সৌন্দর্য তার চরিত্রে, আর চরিত্রই নির্ধারণ করে মানুষটি আল্লাহর কাছে কতটা প্রিয়। এই দুটি বইকে এক বান্ডেলে রাখার কারণ হলো একটি বই শেখায় কীভাবে জীবন চালাতে হয়, অন্যটি শেখায় কীভাবে নিজেকে গড়তে হয়। যা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটি বই থেকে আপনি এমন কিছু শিক্ষা পাবেন, যেগুলোর প্রয়োজন আমাদের প্রায় প্রতিদিনই হয়।

মূল্য: ৳577 — স্টকে আছে

সংস্করণ: 1st Published, 2025

পৃষ্ঠা: 443

ভাষা: bn

Amolbooks থেকে বইটি দেখুন ও অর্ডার করুন