নারী সাহাবিদের ইসলাম গ্রহণ
লেখক: ড. হাফেজ মুহাম্মাদ শাহবাজ হাসান
প্রকাশনী: Ihdah Publication
বিষয়: ইসলামে নারী

এ ভুবন ছিল অন্যায়-অনাচার ও বিভ্রান্তির আঁধারে ঘেরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন হেরার জ্যোতি নিয়ে। এ জ্যোতি বক্ষে ধারণের জন্য ছুটে এলেন একদল নিবেদিতপ্রাণ নারী। শুধু সেই জ্যোতিটুকু বুকের মাঝে আগলে রাখতে গিয়ে আত্মীয়-স্বজনের ক্রোধের মুখে নিপতিত হলেন, ঘর-বাড়ি ত্যাগ করলেন, স্বদেশ ছাড়লেন, স্বামীর সাথে বিচ্ছেদ ঘটালেন, সন্তান হারালেন, অনেকেই জীবনটুকু বিলিয়ে দিলেন —তবু আপস করেননি, একত্ববাদকে অস্বীকার করেননি; এরাই ইতিহাসে ‘সাহাবিয়া’ নামে পরিচিত। আমাদের হাতে থাকা বইটিতে উঠে এসেছে সেই মহান নারীদের নিদারুণ দুঃখ-কষ্টের উপাখ্যান; শত প্রতিকূলতা মাথায় নিয়েও ইসলামকে মেনে নেবার দৃঢ় আকাঙ্ক্ষার গল্প।
মূল্য: ৳188 — স্টকে আছে
সংস্করণ: 1st Published, 2025
পৃষ্ঠা: 144
ভাষা: bn
Amolbooks থেকে বইটি দেখুন ও অর্ডার করুন